ভ্যান চালকের পরিচয় গোপন করার লক্ষে পুড়িয়ে হত্যা 

আল আমিন,  চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার্জার ভ্যান ছিনতাইয়ের পর চালক তোফাজ্জল হকের পরিচয় গোপন করার লক্ষে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
বুধবার (১৩ মাচ ২০২৪) দুপুর ১২ টার সময় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
ভাড়া নেওয়ার কথা বলে রাতের অন্ধকারে জনমানবহীন এলাকায় নিয়ে গিয়ে তোফাজ্জল হককে দেশীয় অস্ত্র, আমের ডাল ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে ভ্যান ছিনতাই করা হয়। পরে পরিচয় গোপন করার লক্ষে তাকে সরিষা ক্ষেতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটকের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এমনই জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামী রুহুল আমিন কালু।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরদিন সকালে মরদেহ উদ্ধারের পর অভিযান অব্যাহত রাখেন পুলিশ। এরপর মোট ৬ জন আসামীর মধ্যে ৫ জন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ছিনতাই করা চার্জারভ্যান, হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও আমের ডাল উদ্ধার করেছে পুলিশ।
চার্জার ভ্যান ছিনতাইয়ের পর চালক তোফাজ্জল হকের পরিচয় গোপন করার লক্ষে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তাকে,গত ১ মার্চ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধের পাশে পদ্মা নদীর ধারে সরিষার ক্ষেতে আগুনে পুড়িয়ে মারা হয় ভ্যানচালক তোফাজ্জল
এই বিভাগের আরো খবর