৭৬ জন নিহত গাজায় এক গোত্রের ইসরায়েলি হামলায়

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক গোত্রের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন। এতে গোত্রটির ১৬ জন প্রধান কর্তা প্রাণ হারিয়েছেন।

https://somoyerchitra.com/

শুক্রবার (২২ ডিসেম্বর) গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলায় মুগারাবি পরিবারের সদস্যরা নিহত হন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

গাজার সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবারের এ হামলাটি যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী ছিল। নিহতদের মধ্যে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক কর্মী ইসাম আল-মুগারাবি নামের এক ব্যক্তিও রয়েছে। তিনি তার স্ত্রী ও পাঁচ সন্তানও এ হামলায় প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার ইসাম আল-মুগারাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, ইসাম ও তার পরিবারের মৃত্যু আমাদের গভীর শোকাহত করেছে। গাজায় জাতিসংঘ ও বেসামরিক মানুষ কোনো লক্ষ্য নয়। এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।

জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছিলেন, গাজার কোথাও নিরাপদ নয়। ইসরায়েলের চলমান আক্রমণ মানবিক সহায়তা বিতরণে ‘বিশাল বাধা’ তৈরি করছে।

এদিকে বেসামরিকদের অতিরিক্ত মৃত্যুর জন্য হামাসকে দায়ী করছে ইসরায়েল। শুক্রবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটিতে গাজার মানবিক সংকটে থাকা লাখ লাখ বাসিন্দাদের জন্য সাহায্য বিতরণ দ্রুত করার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি কঠোর আহ্বানকে অপসারণের প্রস্তাবে ভোটদানে বিরত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মানবিক বিরতি ও পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আনা প্রস্তাবে এর আগে দুইবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মানবিক যুদ্ধবিরতির জন্য তার দীর্ঘ দিনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, শুক্রবারের প্রস্তাবটি যুদ্ধবিরতিতে সহায়তা করবে। তবে গাজার জনগণের জন্য চলমান দুর্ভোগ থামাতে অবিলম্বে আরও অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্বর হামলায় গাজায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের প্রায় ৭০ ভাগই হলেন নারী ও শিশু।

ইসরায়েলের আকাশ ও স্থলপথে চালানো এই নৃশংস সামরিক অভিযানে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় ৮৫ শতাংশই বাস্তুচ্যুত। এমনকি প্রায় ৬ লাখ মানুষ চরম দুর্ভিক্ষে রয়েছে।

সময়ের চিএ/ইস

https://somoyerchitra.com/

এই বিভাগের আরো খবর