নিজস্ব প্রতিবেদক:
পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)র আয়োজনে শুক্রবার রাজধানীর কাটাবন মোড়ে হেমন্তের পড়ন্ত বিকেলে এক মনোমুগ্ধকর কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
পিবজা কবিতা সন্ধ্যা উদযাপন কমিটির আহবায়ক কবি আলম শামসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রামের এমপি এম এ মতিন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রবিন সরকার।
কবিতা পড়েন সংগঠনের সভাপতি রুহি শামসাদ আরা, সহ-সভাপতি এম এ মোনায়েম, মাহবুব রহমান।
আবৃত্তি করেন উম্মে সালমা কেয়া, নাহার চাকলাদার, আলমগীর সিদ্দিকী, আবদুল হালিম, আনিসুর রহমান প্রমুখ।
পিবজা সদস্য সজিব সাদিক, জাবেদ আহমদ, জাহিদুল হক খান, তৌফিক মাহমুদ, কার্তিক সাহাসহ আরও অনেকেই আবৃত্তিতে অংশ গ্রহণ করেন।
মনোমুগ্ধকর পুথি পাঠ করে উপস্থিত সবাইকে বিমোহিত করেন মো. মমিন উল্যাহ।
এই আনন্দঘন অনুষ্ঠান উপস্থাপনা করেন কবিতা সন্ধ্যা উদযাপন কমিটির সদস্য সচিব নাসরিন আক্তার ও সংগঠনের সদস্য সেলিনা শেলী।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন পিবজার নির্বাহী সদস্য, উৎযাপন কমিটির আহবায়ক আলম শামস।