চিতলমারী বীর মুক্তি যোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের চৌদ্দহাজারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি —রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৮০ বছর।
https://somoyerchitra.com
মরহুম শেখ হাবিবুর রহমান মৃত্যুকালে স্ত্রী সহ ৪ ছেলে ২ মেয়ে ও বহু গুণগ্রহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। শুক্রবার সকাল ১০টায় তার বাড়ীর পার্শ্ববর্তী মসজিদ চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ পরবত্তী মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা অফিসার মো:সোহেল পারভেজ, থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান সহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নের্তৃবৃন্দ।