চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই স্লোগান নিয়ে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর,) উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে, উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ আয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান,ও সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায় প্রমুখ।
এ সময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন,যুব উন্নয়ন কর্মকর্তা,মোঃ সোহরাব হোসেন।