আজ বিকেলে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: 
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল প্রতিবাদ সোমবার বিকেলে সমাবেশের ডাক দিয়েছে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

এছাড়া জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও সমাবেশে যোগ দেবেন।

এই বিভাগের আরো খবর