খেলা ধুলা ডেস্ক:
আইসিসির ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৩০৯ রানের বড় ব্যবধানে। বিশ্বকাপ ইতিহাসে রানের দিক থেকে এটি সবচেয়ে বড় জয়। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
বুধবার অস্ট্রেলিয়ার দেওয়া ৪০০ রানের সংগ্রহে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ জুটি ২৮ রানের। ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেছেন ওপেনার বিক্রমজিত সিং। এছাড়া ডাচ ব্যাটারদের মধ্যে আর কেউই ২০ রানের বেশি করতে পারেননি।
স্কোরবোর্ডে ৬২ রান তুলতেই নেদারল্যান্ডস অ্যাডাম জাম্পার বোলিং তোপে শেষ পর্যন্ত অল আউট হয়েছে ৯০ রানে। বল হাতে অজিদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন জাম্পা।
আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের আভাস দিচ্ছিল তারা। তবে গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ডাচ বোলারদের ওপর বুলডোজার চালান। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন ৪০ বল খেলে।
নেদারল্যান্ডসের হয়ে আজ সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন লোগান ভ্যান বিক।