অরুণ কুমার সরকার :
বাগেরহাটের চিতলমারী উপজেলায় এমপি শেখ হেলালের ব্যক্তিগত তহবিল থেকে ১৫২টি দুর্গা মন্দিরে অনুদান দেয়া হয়েছে।
২২ অক্টোবর (রবিবার) বাগেরহাটে ১ আসনে সাংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনে পক্ষে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের “সাধারণ সম্পাদক” পীযুষ কান্তি রায়, এই অনুদান বিভিন্ন মন্দির কমিটির সভাপতি / সম্পাদকের হাতে তুলে দেন।
এ সময় শতাধিক মোটরসাইকেল যোগে বিভিন্ন মন্দিরে মন্দিরে আলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের “সহ সভাপতি” অধ্যক্ষ ক্ষিতীষ চন্দ্র ঘরামী, শেখ শামীম আনোয়ার বাবু, অবনি বসু, শহিদুল ইসলাম লিটন মুন্সি,
উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক,শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ মাতাবুজ্জামান, উপজেলা ছাত্র লীগ সভাপতি রিয়াদ মুন্সি, সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলো চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল মহন্ত, সম্পাদক রনজিত কুমার বাড়ৈ, যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা । এমপি শেখ হেলাল উদ্দিন ২ হাজার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায় ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা ১৫২টি মন্দিরে সভাপতি / সম্পাদকে হাতে তুলে দেন ।