কালবেলা মিডিয়া লিমিটেডের এমডি নজরুল ইসলাম দুলালের লোহাগড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন
নড়াইল প্রতিনিধিঃ
কালবেলা মিডিয়া লিমিটেডের এমডি ও বিশ্বাস শিল্ডার্সের এমডি নজরুল ইসলাম দুলাল লোহাগড়ার ঐতিহ্যবাহী ও প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন। এসময় সাথে ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি কাজী ইমরান।
শনিবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে নজরুল ইসলাম দুলাল তার সফরসঙ্গীদের নিয়ে নড়াইলের লোহাগড়া শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, সহ-সম্পাদক রূপক মুখার্জি, কোষাধ্যক্ষ তপন বিশ্বাস, মন্দিরের পুরোহিত সুকান্ত ভট্টাচার্য বিপ্লবসহ মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
মন্দির পরিদর্শনকালে নজরুল ইসলাম দুলাল উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি মন্দিরের দূর্গা মন্ডব, কালী মন্দির, শিব মন্দির ও কামনা বৃক্ষ ঘুরে দেখেন।
উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম দুলাল বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।