গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৫ অক্টোবর) গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি গার্লস স্কুলে এই কার্যক্রম উদ্বোধন করেন। রাজবাড়ী -১ আসনের সংরক্ষিত মহিলা এমপি ছালমা চৌধুরী রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল।
আরো পড়ুন
উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর এমওডিসি ডাঃ রুহুল আমিন, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবজিত কুমার দাশ, এমপিটিআই রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার, মৃদুলা বিশ্বাসসহ শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
জানাযায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভির সহায়তায় এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
৫ম থেকে ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছরের কিশোরীরা Vaxepi অ্যাপ অথবা vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে এ টিকা নিতে পারবে।
টিকাদান প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক বলেন, প্রতিটি ভায়ালে ভ্যাকসিনের দুটি ডোজ থাকে, যা দুজন কিশোরীকে দেওয়া হবে। এটি এক ডোজের টিকা, যা মাংসপেশিতে দেওয়া হয়। এটা ভবিষ্যতে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখবে।