অরুণ কুমার সরকারঃ
বাগেরহাটে চিতলমারী উপজেলার বিভিন্ন অভিযোগে বাকের বিশ্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর শনিবার রাতে চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে মৃতঃ এনামুল বিশ্বাসে ছেলে ফজলুল হক বাকের বিশ্বাসকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, সাধারণ জনগণকে আইনে সহায়তা পেয়ে দেবার কথা বলে অর্থ আদায়সহ একাধিক অভিযোগ রয়েছে।
থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খান জানান, বাকের এর বিরুদ্ধে ২০২২ সালে থানা ভাংচুরে মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।