সাংবাদিকদের নৈতিক দায়বদ্ধতা সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করতে হবে

সময়ের চিত্র রিপোর্ট: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা বলেন, সাংবাদিকদের নৈতিক দায়বদ্ধতা সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। পরিবেশিত সংবাদ পাঠকের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ভুল সংবাদ যাতে পরিবেশন না হয়,সে জন্য সাংবাদিকদের সচেতন হতে হবে।

রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘হলুদ সাংবাদিকতা এবং সাংবাদিকদের নীতি-নৈতিকতার চর্চা’ শীর্ষক কর্মশালার সভাপতি হিসেবে উদ্বোধন ও সমাপনি বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বাংলাদেশে সুষ্ঠু ধারার সাংবাদিকতার বিষয়ে জোর দেন এবং সুষ্ঠু সাংবাদিকতা চর্চার জন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ-এর সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল।

তিনি সাংবাদিকতার স্বরুপ এবং সাংবাদিকদের নীতি-নৈতিকতার চর্চা ও হলুদ সাংবাদিকতার সংবেদনশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অন্যদের মধ্যে আলোচনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম

আজিজুল হক। কর্মশালাটির পরিচালক ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (টিভি অনুষ্ঠান প্রশিক্ষণ) সুমনা পারভীন এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ) সাইফুন্নাহার।

কর্মশালায় অংশগ্রহণ করেন পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন পিবজার সভাপতি এড.রুহি সামশাদ আরা, সহ-সভাপতি ড. দিপু ছিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা: রথীন্দ্রনাথ সরকার রবিন, সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ, অর্থ সম্পাদক তছলিমা খাতুন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো: তারেকুজ্জামান, নির্বাহী সদস্য এ আর এম মামুন, আলম সামস সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের কর্মকর্তাসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৭০ জন প্রতিনিধি উপস্থিতি ছিলেন।

এই বিভাগের আরো খবর