সময়ের চিত্র ডেস্ক:
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন ভাটার, ৪ জন ঢাকার বাইরের। এনিয়ে চলতি বছরে ৬১৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও নতুন করে ষ দুই হাজার ৩৫২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭০ জন।
শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।