সময়ের চিত্র ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা সিয়েরা ব্লেয়া (৩২) ও স্ত্রী জস এরভিন (৩১) এর জন্ম ১৮ আগষ্ট । অবিশ্বাস্য হলেও সত্য তাদের জমজ সন্তানের জন্মদিনও একই দিনে। অদ্ভুতভাবে একই দিনে বাবা মায়ের সাথে সন্তানের জন্মদিন মিলে যাওয়ার ঘটনা লাখে একজনের ভাগ্যে দেখা যায় বলে চিকিৎসকগন জানান।
যদিও বর্তমানে দিনক্ষণ দেখে সন্তান জন্ম দেওয়ার চল শুরু হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তা ঘটেনি বলেই জানিয়েছেন সিয়েরার স্ত্রী জস। তিনি বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন নিয়ে কোনও রকম পরিকল্পনা তারা আগে থেকে করেননি। বরং তাদের ধারণা ছিল আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সন্তানের মুখ দেখবেন তারা। কিন্তু অলোকিক কিছু লেখা ছিল।
তিনি জানান, ১৭ অগস্ট সিয়েরার প্রসবযন্ত্রণা শুরু হয়। কিন্তু গর্ভে যমজ সন্তান থাকায় স্বাভাবিকভাবে জন্ম দেওয়া একটু সমস্যার ছিল। গর্ভে থাকা ভ্রূণের অবস্থান নিয়েও চিকিৎসকেরা বেশ দ্বন্দ্বের মধ্যে ছিলেন। তাই ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচার করেই যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখান চিকিৎসকেরা।
এদিকে জস ও সিয়েরার জন্মদিনে তাদের যমজ সন্তানের জন্ম হওয়ার স্বাভাবিকভাবেই পরিবারে সব সদস্যদের মধ্যে খুশির হাওয়া বয়ে যাচ্ছে। জস বলেন, প্রতি বছর এ দিনে আমাদের বাড়িতে উৎসব হবে। আমরা চারজন একসঙ্গে সবার জন্মদিন উদ্যাপন করব।