বোরহানউদ্দিন পোস্ট অফিসে অনলাইন সেবা চালু না থাকায় চরম ক্ষোভ গ্রাহকদের

মো. রায়হান শরীফ; বোরহানউদ্দিন:

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পোস্ট অফিসে সঞ্চয়পত্র, মেয়াদি ও সাধারন হিসাব এর মত গুরুত্বপূর্ণ সেবা প্রায় ৩ বছর যাবত বন্ধ থাকায় হয়রানীর শিকার হচ্ছে গ্রাহকরা। এ পোস্ট অফিসে ডিজিটাল সেবা চালু না থাকায় অনেকটা বাধ্য হয়েই ভোলা অফিসে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ করাতে হয়। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগিরা।

সূত্রমতে জানাযায়, পোস্ট অফিস গ্রাহকদের সুবিধায় সঞ্চয় পত্র ডিজিটাল সেবা চালু করেন ২০১৯ সালে জুলাই মাসে এবং মেয়াদি ও সাধারণ হিসাব ডিজিটাল সেবা চালু করেন ২০২১ সালের জুলাই মাসে। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় অ্যানালগ পদ্ধতিতেও এসব কার্যক্রম এ উপজেলায় র্দীঘ দিন ধরে বন্ধ রয়েছে। এসব সুবিধা পেতে হলে ভোলা জেলা অফিসে যেতে হয়। এতে চরম বিরম্ভবনায় পড়তে হয় গ্রাহকদেরকে। অনেক গ্রাহকরা এসব সেবা না পেয়ে পোস্ট মাস্টারের সাথে বাকবিতন্ডে জড়াচ্ছেন।

পোস্ট অফিসে সেবা নিতে আসা মুক্তা বেগম জানান, তিন লক্ষ টাকা সঞ্চয়পত্র করতে এসেছি। পোস্ট মাস্টার বলেন এ সেবা এখানে চালু নেই আপনি ভোলা অফিসে যান। আমার স্বামী নেই কিভাবে এত টাকা নিয়ে ভোলা অফিসে যাব। এছাড়াও অনেক গ্রাহক এ সেবা নিতে এসে ফিরে যেতে হয়েছে।

পোস্ট অফিসে সেবা নিতে আসা নাছিমা বেগম জানান, আমরা দুই বোন মেয়াদী হিসাব খুলতে এসেছি। পোস্ট মাস্টার এ সেবা নাই বলে ভোলা অফিসে যেতে পরামর্শ দেন। এ উপজেলা থেকে ২৫ কিলোমিটার দূরে ভোলা অফিসে টাকা সাথে নিয়ে যেতে ভয় হয়। এসকল সুবিধা উপজেলায় চালু করতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা পোস্ট মাস্টার মো. ইকবাল জাফর জানান, অনলাইন সেবা এ উপজেলায় চালু হয়নি। গ্রাহকদের বললেও তারা বুঝতে চায় না। যখনই তাদেরকে ভোলা অফিসে যাওয়ার পরামর্শ দেই আমাদের উপর না বুঝে রেগে যায়। আমরা উদ্ধর্তৃন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করেছি।

এব্যাপারে ভোলা পোস্ট অফিসের ইন্সিপেক্টর মো. ইমরান হোসেন জানান, ডিজিটাল সেবা চালু হওয়ায় এনালগ পদ্ধিতির সেবা বন্ধ রয়েছে। আমরা গ্রাহকদের চাহিদা পাঠিয়েছি দ্রæত এ উপজেলায় ডিজিটাল সেবা চালু হবে।

এই বিভাগের আরো খবর