ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে এক কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাকিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার (১১ আগষ্ট) ভোরে তার মৃত্যু হয়।

রাকিব দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল ইসলাম সিদ্দিকী শুক্রবার বিকেলে জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৯ আগষ্ট বুধবার আশংকাজনক অবস্থায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন রাকিব। এরপর তার অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। সিভিল সার্জন জানান, রাকিব ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে এসে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ শামীম ও হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদুর রহমান মাসুদ।

এই বিভাগের আরো খবর