সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।

এই বিভাগের আরো খবর