বাঞ্ছারামপুরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

বুধবার (৩ জুন) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন বাসু, যুবদল নেতা গিয়াস উদ্দিন, মানিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আতাউর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ শাওন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রাজু এবং নবীন দলের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এই বিভাগের আরো খবর