ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাকে কয়েকজন যাত্রীও ছিলেন। ভোরে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকে থাকা রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ চলছে।
টাঙ্গাইল পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

এই বিভাগের আরো খবর