ঈদযাত্রা নিরাপদে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

আসন্ন ঈদকে সামনে রেখে দেশের সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

 

রোববার সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে আয়োজিত ‘নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পরিবহন খাতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, দেশের নৌখাতের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতার বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় নৌখাতকে আরও আধুনিক ও নিরাপদ করা সম্ভব।

 

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদের আগে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল কঠোরভাবে বন্ধে নৌপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নৌপথে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

 

অনুষ্ঠানে নৌনিরাপত্তা ও যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরো খবর