মেহেরপুর প্রতিনিধি:
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর এর ধারাবাহিক সাফল্য অব্যাহত। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অদ্য ০৭/০৫/২০২৬ খ্রি. সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল/২০২৬ খ্রি. মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত হয়। সাধারণ ডায়েরী ভূক্ত সর্বমোট ৮২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝে দেওয়া হয়। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ভুক্তভোগীদের নগদ/বিকাশের সর্বমোট ৪৯,০০০/- (ঊনপঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝে দেওয়া হয়। বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তি/ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ০২ জন ভিকটিমকে উদ্ধার সহায়তা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি মোবাইল বা অন্যান্য ডিভাইস আরো অধিক সতর্কতা সাথে ব্যবহারের পরামর্শ প্রদান করেন।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর কর্তৃক এপ্রিল/২০২৬ খ্রি. মাসের উদ্ধারের পরিসংখ্যানঃ
০১। মোবাইল উদ্ধার 8২ টি।
০২। নগদ/বিকাশের টাকা উদ্ধার ৪৯,০০০/- (ঊনপঞ্চাশ হাজার) টাকা
০৩। ভিকটিম উদ্ধারে সহায়তা ০২ জন।
০৪। ফেইসবুক আইডি রিকোভারি ১৮ টি।