জাকির হোসেন, পিরোজপুর:
জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ মে-২০২৬ শনিবার বিকাল ৫ টায় পিরোজপুরে। জামায়াতে ইসলামী,পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ (অবঃ) তাফাজ্জল হোসাইন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক। সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। সহকারী সেক্রেটারি সিদ্দিকুর রহমান খন্দকার। পিরোজপুর সদর উপজেলা আমীর সিদ্দিকুর রহমান। পিরোজপুর পৌরসভা আমীর ইসহাক আলী খান। জিয়ানগর উপজেলা আমীর আলী হোসেন। নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। মঠবাড়িয়া উপজেলা আমীর শরিফ আব্দুল জলিল। নেছারাবাদ উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ-সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ ও জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাধারণ জনতা।
প্রধান অতিথির বক্তব্যে তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের জন্য গণমিছিল আয়োজন করা হয়েছে। তিনি বলেন জুলাই বি’প্ল’ব না হলে এ দেশের মানুষ ফ্যা’সি’স্ট স্বৈ’রা’চা’র শেখ হাসিনার কবল থেকে মুক্তি পেতো না। আমরা অতি শ্রদ্ধার সাথে সকল জুলাই শহীদদের স্মরণ করছি যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়ে নতুন স্বাধীনতা পেয়েছি।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই সকল জুলাই যোদ্ধাদের সাথে কখনো বিশ্বাসঘা’ত’ক’তা করবে না।
সমাবেশে বক্তারা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির গড়িমসির তীব্র প্রতিবাদ করেন তারা বলেন যদি গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হয় তবে রাজপথে সমাধান হবে। আওয়ামী লীগ ভারতে পালানোর সুযোগ পেয়েছিল বিএনপি সে সময়ও পাবে না।
সমাবেশে অন্যান্য বক্তারা আরো বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব জাতির প্রত্যাশার পরিপন্থী। সমাবেশ শেষে গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো পরিবেশ। শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের দৃঢ় অবস্থান পুর্ণব্যক্ত করেন।