ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণ অভিযানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

স্থানীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতরা আইআরজিসির বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য ছিলেন। তারা ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিস্ফোরকগুলো আশপাশের প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমির জন্য বড় ঝুঁকি তৈরি করেছিল। কৃষিজমি নিরাপদ করতে পরিচালিত অভিযানের সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত দুই সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: Al Jazeera

এই বিভাগের আরো খবর