মহিলা বিষয়ক অধিদপ্তরের ৪০ কোটি টাকার টেন্ডার ফাইল গায়েবের অভিযোগ 

পিন্টু শেখ:

রাজধানীর মহিলা বিষয়ক অধিদপ্তরের ৪০ কোটি টাকার একটি টেন্ডার ফাইল গায়েবের অভিযোগ উঠেছে সরকারি পরিচালক (ই-সার্ভিস শাখা ও ডিপিডি কুইক রেসপন্স টিমের) রুবিনা গনির বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার দুপুরে অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বের হয়ে যান সহকারী পরিচালক রুবিনা গনি। পরে তিনি একটি কালো প্রাইভেটকারে করে স্থান ত্যাগ করেন।

অফিসের কয়েকজন স্টাফের ভাষ্য, ফাইলটি কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান— “পিডি স্যার ফাইল নিতে বলেছেন।”

তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

স্টাফদের দাবি, পিডি স্যারকে ফোন করলে তিনি বলেন— “সচিব স্যার ফাইল চেয়েছেন।”

আবার সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কিছু বলতে রাজি হননি।

এ ঘটনায় অধিদপ্তরের ডিজির কাছেও জানতে চাওয়া হলে, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কোনো মন্তব্য না করেই দ্রুত অফিস ত্যাগ করেন এক পরিচালক।

ঘটনার সত্যতা যাচাইয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফাইলটি কোথায়, কেন নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কোনো অনিয়ম জড়িত কি না— তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি

এই বিভাগের আরো খবর