আজ শুরু হচ্ছে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই

সময়ের চিত্র ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, এ প্রক্রিয়া চলবে টানা দুই দিন।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, প্রথম দিনে বুধবার দুপুর ২টা থেকে এবং পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে যাচাই কার্যক্রম পরিচালিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর