ইরানি হামলায় ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে আগুন

সময়ের চিত্র ডেস্ক:

ইরানের হামলার পর ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজান রিফাইনারিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। হামলার পর স্থাপনাটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা শোধনাগারের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে অথবা তার খুব কাছাকাছি অবস্থান করছিল। ফলে ঘটনাটি দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এর আগেও কয়েক দফা হামলায় এই তেল শোধনাগারটি লক্ষ্যবস্তু হয়েছিল। আগের ঘটনাগুলোতে মিসাইলের ধ্বংসাবশেষ বা স্প্লিন্টারের আঘাতে স্থাপনাটিতে আংশিক ক্ষয়ক্ষতি এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাত হানার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও জরুরি সহায়তা দল ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯ মার্চও একই স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর