জ্বালানির দাম বাড়ছে না, সংকটও নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সময়ের চিত্র রিপোর্ট:

দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্ববাজারে চাপ তৈরি হলেও বাংলাদেশে আপাতত জ্বালানি নিয়ে উদ্বেগের কারণ নেই।

মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশে জ্বালানির দাম এখনো প্রতিবেশী দেশের তুলনায় ভিন্ন অবস্থানে রয়েছে। তাই গুজব বা আতঙ্কে পড়ে অতিরিক্ত জ্বালানি কেনা বা মজুত না করার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরো খবর