ঈদ-উল-ফিতর উপলক্ষে জাজিরায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহাজাদী সুলতানা, শরিয়তপুর:

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থসহ শাড়ি, থ্রি-পিস বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১০টায় জাজিরা উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ আসলাম।

জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে -জাজিরায় দুস্থ ও অসচ্ছল মানুষের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ থেকে নগদ অর্থের পাশাপাশি শাড়ি, থ্রি-পিস এবং বিতরণ করা হয়।পৌরসভাসহ ১৩ ইউনিয়নে ০৯ জন করে ১৩× ০৯= ১১৭ জনের মধ্যে ৪,০০০/- করে টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি জনাব বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম টিটু আকন, জাজিরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সভাপতি জনাব আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জনাব দবির ব্যাপারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বিভাগের আরো খবর