ইরানের ড্রোন হামলা ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে 

সময়ের চিত্র ডেস্ক: ইরানের সেনাবাহিনী দাবি করেছেন ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।

 

রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

ইরানি সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের নিরাপত্তা কেন্দ্র ও পুলিশ সদরদপ্তর লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইসরায়েলি পুলিশের বিশেষ ইউনিট ‘লাহাভ ৪৩৩’ এবং ‘গিলাত ডিফেন্সে’র স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাটল ধরানো সম্ভব হয়েছে।

 

একই দিনে ইরানের আধাসামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের ওয়েবসাইট ‘সিপাহ নিউজ’-এ প্রকাশিত এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে। এই হুমকি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

এই বিভাগের আরো খবর