সময়ের চিত্র ডেস্ক:
ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার (১১ মার্চ) রাতে অন্তত শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
খবরে বলা হয়, লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের দিকে কয়েক দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। প্রায় একই সময়ে ইরান থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুই দিক থেকে একসঙ্গে এই হামলার কারণে দেশজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, হামলার পর উত্তরাঞ্চলের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে কিরিয়াত শমোনা ও হাইফা এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। অনেক জায়গায় নাগরিকদের বাঙ্কারে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সমন্বিত হামলাকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির জন্য নতুন উদ্বেগ হিসেবে দেখছেন ।