গাজীপুরে দিন-দুপুরে অটোরিকশা চুরি, সিসিটিভিতে শনাক্ত

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর:

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকা থেকে দিনের বেলা এক চালকের উপার্জনের একমাত্র মাধ্যম ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।

গত ০৫/০৩/২০২৬ তারিখ বেলা ১১:০০টা থেকে ১১:১৫টার মধ্যে সারদাগঞ্জ পূর্ব পাড়া (আমার স্কুল সংলগ্ন) জনৈক ছবেদ আলীর বাসার সামনে থেকে ইজিবাইকটি চুরি হয়।

 

ভুক্তভোগী চালক মোঃ মাহফুজুর রহমান জানান, তিনি প্রতিদিনের মতো কাজ শেষে সকাল ১১টার দিকে নাস্তা খাওয়ার জন্য রাস্তার পাশে ইজিবাইকটি রেখে বাসায় যান। মাত্র ১৫ মিনিট পর ফিরে এসে দেখেন তার নীল রঙের ইজিবাইকটি সেখানে নেই। যার আনুমানিক মূল্য ৬০০০০ টাকা।

ঘটনার পর আশেপাশে খোঁজাখুঁজি করলে পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাতনামা চোরকে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। বর্তমানে ওই ফুটেজটি পুলিশ ও স্থানীয়দের হাতে রয়েছে।

 

এই বিষয়ে ভুক্তভোগী মাহফুজুর রহমান কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দীর্ঘ ৫ বছর ধরে সারদাগঞ্জ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন। চুরির এই ঘটনায় তিনি বর্তমানে দিশেহারা।

 

কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন তথ্যসূত্র ও আলামতের ভিত্তিতে আমরা অতি দ্রুত চোরদের সনাক্তকরণ ও আইনী মাধ্যম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর