তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন ২১২ নবনির্বাচিত এমপি

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন জোটের ২১২ জন সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন তারেক রহমান।

সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিএনপির শপথ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দলটি এদিন শপথে অংশ নিচ্ছে না।

এই বিভাগের আরো খবর