নুরাল পাগলের দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০

সময়ের চিত্র ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত সা‌ড়ে ৩ হাজারজন‌কে আ‌সা‌মি ক‌রা হয়েছে। আজ শ‌নিবার (৬ সেপ্টেম্বর) সকা‌লে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দী হ‌য়ে মামলা‌টি ক‌রেন।

শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরিফে হামলার ঘটনা ঘটে। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে তৌহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন।
শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। এ সময় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন।

এই বিভাগের আরো খবর