গোয়ালন্দেনুরাল দরবারে হামলা, কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো
কক্সবাজারে বাঁকখালী নদী উচ্ছেদে বাধা, সড়ক অবরোধ
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় বাঁকখালী নদী দখলমুক্ত করতে গিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে দখলদারদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়।
বিক্ষুব্ধরা স্থানীয়দের নিয়ে সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে ধরে উত্তেজিত জনতা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, অবরোধ তুলে দিতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ ও বের হতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।