হাসি, বিনা মূল্যের থেরাপি : ফেসবুক পোস্টে তিশা

বিনোদন ডেস্ক

অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয়। নিজের কাজ ও ব্যক্তিজীবনের খবর এখানে দিয়ে থাকেন তিনি। এবার ভিন্ন ভিন্ন আবহে পাঁচটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

লাল পোশাকে ছবিতে তিশাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। এমন হাসির কারণ জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাসি, বিনা মূল্যের থেরাপি।’

বর্তমানে ফেসবুকে তিশার অনুসারীর সংখ্যা ৫০ লাখের কাছাকাছি। তাদের সঙ্গে তিনি প্রতিনিয়ত নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিজীবনের ব্যস্ততা ভাগ করে নেন।

তিশাকে এখন আর অভিনয়ে তেমন দেখা যায় না। পরিবার ও প্রযোজনার কাজে তিনি এখন ব্যস্ত। তার অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘৮৪০’।

এই বিভাগের আরো খবর