বিনোদন প্রতিবেদক:
এবার আশীষ দেবরায়ের লেখা ‘দুরের গল্প’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিচ্ছেন এই প্রজন্মের শিল্পী শ্রাবন্তী। গানের সঙ্গীতায়োজন করছেন শান সায়েক। আর গানের চিত্রায়নে মডেল হচ্ছেন তরুণ উদীয়মান মডেল মনা মন্ডল। বাংলাদেশের তরুণ শিল্পীদের মধ্য অন্যতম শ্রাবন্তী। এবার ‘দুরের গল্প’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ হতে যাচ্ছে এই শিল্পীর। জানা গেছে আগামী সেপ্টেম্বরে নতুন এই গানটি তৈরি হবে। এরপর শিগগিরই গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়ের ইউটিউব চানেলে প্রকাশ হবে । নতুন এই গানটি প্রকাশের কথা জানিয়েছে আশীষ দেবরায়।
আশীষ দেবরায় রচিত উল্লেখযোগ্য সংখ্যক নতুন মৌলিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশে বিদেশে প্রকাশ হয়েছে। নতুন এই মৌলিক গানগুলোর মাধ্যমে গীতিকার ও সুরকার হিসেবে বেশ প্রশংসিত হয়েছেন সিলেটের শ্রীমঙ্গলের সন্তান আশীষ দেবরায়। তিনি নিজেও একজন কণ্ঠশিল্পী। আশীষ দেবরায় আট শতাধিক গানের গীতিকার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। সঙ্গীত চর্চার পাশাপাশি একজন শিক্ষানুরাগী হিসেবেও প্রশংসিত আশীষ দেবরায়। আশীষ দেবরায় রচিত এবং সুর করা গানগুলোর শিল্পী ছিলেন সাজিয়া সুলতানা পুতুল, দিনাত জাহান মুন্নী, শান শায়েক, ঝিলিক, চৈতি মুৎসুদ্দী, ইউসুফ আহমেদ খান, পূজা, অবন্তী সিথি, জেরিন তুবা, রাজা বশির, মাজেদুর মানিক, শারমিন কেয়া, সাদিয়া বেনজিরসহ আরো অনেকে।