জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে

সাংবাদিকতার রীতিনীতি বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে আজ ২১ জুন, শনিবার ইনস্টিটিউটের সভাকক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য “সাংবাদিকতার রীতিনীতি ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক হিরুজ্জামান, এনডিসি।

 

সেশনে সঞ্চালক হিসেবে ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশি. অনু.) জনাব ড. মো. মারুফ নাওয়াজ। এছড়া কর্মশালা পরিচালক মোহা. আবদুস সালাম, রেপোর্টিয়ার হিসেবে ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের জনাব মোহাম্মদ রাসেল ও আব্দুল হান্নান।

 

অনুষ্ঠানে মূল আলোচক হিসাবে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম “চ্যানেল আই”-এর বার্তা সম্পাদক ও অভিজ্ঞ সাংবাদিক মীর মাসরুরুজ্জামান।

 

তিনি সাংবাদিকতার নৈতিকতা, সংবাদ পরিবেশনের সততা, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া ও গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিশদ আলোচনা করেন।

 

সেমিনারে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিক, গণযোগাযোগ শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

এই বিভাগের আরো খবর