ঈদের ছুটিতেও চালু ছিলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 

চরফ্যাশন প্রতিনিধি:

পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে সরকারি ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়েও ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগধীন সদর ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে সাধারণ সেবা অব্যাহত রয়েছে।

এব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, সদর ক্লিনিক, শশীভূষন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রসুলপুর , হাজারীগঞ্জ, চর মাদ্রাজ,ওসমান গঞ্জ, আসলামপুর, আমিনাবাদ মডেল ক্লিনিক, চরমানিকা,নীলকমল, চর কুকরী – মুকরী, আব্দুল্লাহপুর, চর কলমি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ সাধারণ ছুটিকালীন সময়ে নরমাল ডেলিভারি হয় ৯ জন। জরুরি সেবাসহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছেন!

চরফ্যাশন উপজেলায় কর্মরত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ছালাউদ্দীন জানান, সাধারণ ছুটিকালীন সময়ে শহর থেকে অনেকেই গ্রামে এসে ঈদ উদযাপন করেন,তারমধ্যে অনেকেই আবার অসুস্থ হয়ে পরেন, আমাদের সেবাকেন্দ্র খোলা রেখে সেই সকল জনসাধারণের(গর্ভবতী মহিলা,শিশু,কিশোর কিশোরী, সাধারণ রোগী,পরিবার পরিকল্পনা সামগ্রী গ্রহীত)সেবা কেন্দ্র সমূহ ২৪/৭ জরুরী সেবাদান অব্যাহত রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর