রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে জবাবদিহির ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে কোনো নাগরিক মনে না করেন যে তাঁর অধিকার উপেক্ষিত বা ভূলুণ্ঠিত হয়েছে।

শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে এক বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এমন মন্তব্য করেন।

বৈঠকে আলী রীয়াজ, জাতীয় ঐকমত্য কমিশন একটি সর্বজনগ্রাহ্য জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। আলী রীয়াজ বলেন, “আমরা এমন একটি সনদ তৈরি করতে চাই, যেখানে সব ধরনের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। এই অধিকার ছাড়া গণতন্ত্র, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং বিকেন্দ্রিক বিচার ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষের দোরগোড়ায় সুবিচার পৌঁছে দিতে পারে।

বৈঠকটি সঞ্চালনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আলোচনায় আরও অংশ নেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

এই বিভাগের আরো খবর