চরফ্যাশনে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পের অবহিতকরণ সভা

 

নিজস্ব প্রতিবেদক:

 

আজ ১৭ মার্চ ২০২৫ তারিখ কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পএর অবহিতকরণ সভা চরফ্যাশন উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশের ডিজাস্টার রিক্স ফাইনান্সিং সহায়তার আওতায় এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলে সভায় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন, জনাব রাসনা শারমিন বিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চরফ্যাশন উপজেলা। সভাটি সঞ্চালনা করেন জনাব রাশিদা বেগম, আঞ্চলিক টিম লিডার, কোস্ট ফাউন্ডেশন, ভোলা। সভায় শূভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রকল্পের সমন্বয়কারী, খোকন চন্দ্র শীল এবং প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জনাব মোঃ ইকবাল উদ্দিন, যুগ্ন পরিচালক, কোস্ট ফাউন্ডেশন।

তিনি বলেন প্রকল্পের কর্মএলাকা হলো চরফ্যাশন উপজেলার নজরুল নগর ও মুজিব নগর ইউনিয়ন। প্রকল্পের বাজেট ৩৮ লক্ষ্য টাকা। প্রকল্পের আওতায় যে সমস্ত কাজ গুলো বাস্তবায়ন করা হবে তা হলো : ১৫টি সাক্লোন সেল্টারে রিপেয়ারিং ও মেইন্টেনেস এর কাজ, ওয়াটার ও স্যানিটেশন এর সুবিধাগুলি নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সররাহের জন্য রিজার্ভ পানির ট্যাংকি ও ফিল্টারে ব্যবস্থা করা, আলোর সল্পতা দূর করার জন্য সাইক্লোন সেল্টারগুলিতে সোলার লাইটের ব্যবস্থা করা হবে। সেল্টরগুলিতে স্ট্রেচার, মাইক, ফার্স্ট এইড বক্স ও জরুরি বার্তা সার্বক্ষণিক প্রচারের জন্য সোলার রেডিও এর ব্যবস্থা করা হবে। এছাড়াও দুর্যোগের সময় যাতে মানুষ নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসতে পারে তার জন্য আশ্রয় কেন্দ্রের কানেকটিং রাস্তাগুলিও মেরামত করা হবে।

সভায় আরো বক্তব্য প্রদান করেন মুজিবনগর ইউনিয়নের অসিম উদ্দিন এবং নজরুল নগর ইউনিয়নের জুয়েল মিধি, উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি জনাব তানভীর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম, ফাতেমা-মতিন মহিলা কলেজের প্রভাষক ফারজানা আফরোজ, প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলারা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন বসাক প্রেসক্লাবের সভাপতি শিপুফরাজী,সাধারণ সম্পাদক দুলাল ও সাংবাদিক বৃন্দ । এছাড়া উপস্থিত ছিলেনচরফ্যাশন উপজেলার বিএনপি, জামায়াতেইসলামী, জাতীয় পাঠি, চরমনাই, গনঅধিকার পরিষদ,নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা

বক্তারা বলেন, কোস্ট ফাউন্ডেশন দুর্যোগে সব সময় মানুষের পাশে আছে এবং পাশে থাকে। আগামী এপ্রিল-মে, অক্টোবর ও নভেম্বর দুর্যোগের মাস। এর পূর্বেই কর্মএলাকর আশ্রয় কেন্দ্রগুলিকে ব্যবহার উপয়োগী করে প্রস্তুত রাখার কথা তারা বলেন। রাস্তা মেরামতের পাশাপাশি ছোট ব্রীজ বা কার্লভার্ট কোথাও কোথাও নির্মাণ জরুরী হয়ে পরে। কোস্ট ফাউন্ডেশন সেখানে কিভাবে সহায়তা করতে পারে তার জন্য তারা সুপারিশ করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, কোথাও কাজ করতে গিয়ে যদি কোন ধরণের সহায়তা প্রয়োজন হয়, তার বিভাগ থেকে যতটুকু পারা যায় তারা করবেন। উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, কোস্ট দুর্যোগ মোকাবেলায় সব সময় অগ্রণী ভ‚মিকা রাখে। এবারেও দুর্যোগে তারা পূর্ব প্রস্ততি নিয়েছে। উপজেলা প্রশাসন মানুষের ঝুঁকি মোকাবেলায় সদা তৎপড়। কোস্ট ফাউন্ডেশনের এই ঝুঁকি রোধ প্রকল্প বাস্তবায়নে আমরা সদা তাদের পাশে আছি।

এই বিভাগের আরো খবর