আওয়ামীলীগ জনগণের অধিকার হরন করেছে: নাজিম উদ্দিন আলম

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বিএনপির দলীয় ভোলা- ৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, আওয়ামীলীগ ভারতের ফরমায়েশি সরকার হিসেবে দেশ পরিচালনা করতে গিয়ে জনগনের অধিকার হরন করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে।

 

তিনি আরও বলেন, আওয়ামীলীগ দিনের ভোট রাতে করে ১৭ বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে  নির্যাতন করেছে।  আজ ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত  হয়েছে। গণঅভ্যুত্থানের পর এদেশে আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস। তিনি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সকল দলকে সঙ্গে নিয়ে একটি অবাধ,নিরপেক্ষ নির্বাচন  উপহার দিবেন এটাই আমরা কামনা করছি। দ্রুততম সময়ে নির্বাচন হলে দেশে উন্নয়ন বৃদ্ধি পাবে। দেশি বিদেশীদের বিনিয়োগ বাড়বে। নির্বাচন হলে দেশে স্বৈরাচারমুক্ত উন্নয়নে এগিয়ে যাবে।

 

তিনি আরও বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ বছর রাজনীতি করি। জনগণের ভোটে এলাকায় তিন তিনবার এমপি হয়ে চরফ্যাশন মনপুরায় রাস্তাঘাট, ব্রীজ, মসজিদ, মাদ্রাসা ও স্কুল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি হাসপাতালসহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ করেছি। আমার আগে তো কেউ এই জনপদে এসব উন্নয়ন কাজ করেনি। আজ অনেকেই বড় বড় কথা বলে।

নাজিম উদ্দিন আলম বলেন, দেশ যখন ষড়যন্ত্রমুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, ঠিক তখনি দেশ নিয়ে আবার নতুন ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

তিনি বলেন, চরফ্যাশন মনপুরায় আমি অনেক উন্নয়ন করেছি। তাই জনগণ অনেক ভালোবাসে। কিছু বেইমান, লোভি, স্বার্থপর, দুষ্কৃতিকারী নেতাকর্মী দলের থেকে সুবিধা নিয়ে চেয়ারম্যান, প্রিন্সিপাল, প্রফেসর সহ বিভিন্ন চাকরির উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে। তারা আমার থেকে সুবিধা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তারাই এখন আবার নতুন ষড়যন্ত্র করছে। মনপুরা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।

 

২২জানুয়ারি বুধবার বিকাল ৪টায় চরফ্যাশন সদর রোডে বিএনপি কর্তৃক আয়োজিত তারেক রহমানে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে জনসভায় প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম তার বক্তৃতায় এসব কথা বলেন।

 

সাবেক পৌর সভার মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি এডভোকেট আব্দুল সাত্তার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর সায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, প্রমূখ।

এই বিভাগের আরো খবর