নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও প্রকাশক এ আর এম মামুনের মা বিলকিছ বেগম (৭৫) সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ৯ টায় মরহুমার নিজ বাড়ি ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ স্থানীয় রাজনৈতিক, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং মরহুমার স্বজনরা অংশ নেন।