আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে নৌবাহিনীর প্রধান ভোলায়

ভোলা প্রতিনিধি:
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভোলায় সংক্ষিপ্ত সফরে এসেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
সোমবার সকালে ভোলার সার্কিট হাউজে জেলার স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও জেলার নিরাপত্তায় নিয়োজিত নৌ বাহিনীর সদস্যদের সাথে পৃথক আরো একটি মতবিনিময় সভায় অংশ নেন ও ভোলার পরিদর্শন করেন।
বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যেককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে
নিজ দায়িত্ব পালনের আহবান প্রধান করেন নৌ প্রধান। সকলের সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিতি মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোলার আইনশৃঙ্খলা অনন্য জেলা থেকে অনেক ভালো। এই আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য যৌথ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভালো রাখার জন্য ইতিমধ্যে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে। এখন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী উদ্ধার অভিযান চালমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সকল প্রকার অপতৎপরতা প্রতিহত করে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সদা তৎপর রয়েছে।
এসময় নৌ প্রধান বলেন,দেশ একটি গঠনমূলক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারের সকলকে অরাজকতা কর্মকান্ড হতে বিরত থাকার আহবান জানান নৌপ্রধান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী,জেলা প্রশাসক আরিফুজ্জামান,পুলিশ সুপার মাহিদুজ্জামান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কামাল হোসেন, নৌ বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক রা এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর