বিনোদন প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডীর গ্যালারী চিত্রকে শনিবার সন্ধ্যা ৬ টায় শিল্পী রেজাউন নবীর ‘ব্লিসফুল টোন’ শিরোনামে একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। আয়োজক কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে বিভিন্ন মাধ্যমে শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা ৬০ টির ও অধিক চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনীটি ১৩-২৮ জুলাই পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত।
সময়েরচিত্র/মাসরুর