জিনেরা পাহারা দিবে প্রার্থীর ভোট

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেছেন, আমার ভোটকেন্দ্রগুলোতে শুধু মানুষ এজেন্ট থাকবে না জিনরাও কাজ করবে। জিনদের বলে দিয়েছি, কেউ যেন ভোট চুরি করতে না পারে।

শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাওলানা আছলাম বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্টতো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দিবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কি না।

তিনি বলেন, আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন। তারা জানেন। ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোট যেন কারচুপি না হয়।

অভিনব পদ্ধতিতে মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত এ প্রার্থী। উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

সময়ের চিএ/ ইস
এই বিভাগের আরো খবর