ভোলায় যথাযথ মর্যাদায় বিজয় দিবসের কর্মসূচি উদযাপিত

মোকাম্মেল হক মিলন।। ভোলায় জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে স্মৃতি সৌধ পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসক আরিফুজ্জামান সালাম গ্রহণ ও অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য ব্যাসত সময় কাটান। এসময়ে পুলিশ সুপার মোঃ মাহিদুজজান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের রেলি ও আলোচনা সভা দোয়া আয়োজন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ইনুল হোসেন বিপ্লব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  ভোলা জেলা পরিষদ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা দের প্রতি সম্মান প্রদর্শন করে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং মুক্তিযুদ্ধের সৈনিক মুক্তিযোদবারা অংশগ্রহণ করেন। অপরদিকে ভোলা সরকারি কলেজ ও শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ , আলতাজের রহমান ডিগ্রী কলেজের আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এছাড়াও আলতাজের রহমান ডিগ্রী কলেজের পাশে আল ইহসান একাডেমীর উদ্যোগে বিজয় দিবসের রেলি ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অন্যদিকে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আলোক সজ্জা করে সৌন্দর্য উপভোগ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর