ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের ধাক্কায় রাজধানীর তেজগাঁও এলাকায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

 

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

 

তবে প্রাথমিকভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আপাতত সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর