অরুণ কুমার সরকার :
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ।
১৭ অক্টোবর (মঙ্গলবার) চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এ দিবস পালিত হয়।
এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলার আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সরকারী বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল মিয়া, সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
ব্রাকের সহযোগিতা এ সভায় চিতলমারী উপজেলার শেখ হেলাল উদ্দিন একাডেমি, ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।