ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, নিহত ৭

 

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় শুক্রবার সকাল ১১ টার সময় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে সাত যাত্রী নিহত হয়েছেন।

 

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এই বিভাগের আরো খবর