সময়ের চিত্র ডেস্ক:
বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের কারণে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের মুখে ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
আন্দোলনকারীরা জানান, একই দাবিতে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভের পরিকল্পনার কথা জানানো হয়।
তবে দুপুরের আগ পর্যন্ত সায়েন্সল্যাবের বাইরে অন্য স্থানগুলোতে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিভাগের আরো খবর